প্রতিদান।।ইমতিয়াজ রানা
প্রতিদান
ইমতিয়াজ রানা

অজানা দেশের যাত্রী বেশে
অচেনা পথে করি গমন
আপন যারা ভূলিয়া তাদের
ভূল মানুষে ভাবি আপন।
জন্মদাতা পিতা যিনি তার
দুঃখ-শোকের নেইতো শেষ
পর পিতা জনে আপন ভাবি
রাখিনা তাদের দুঃখের রেশ।
পত্নী মাতারে আপন ভাবিয়া
নিজ মাতারে ভূলিয়া যাই
দুঃখিনী মাতার স্বপ্নের বিলাস
পুরন করার ইচ্ছা নাই।
প্রিয়সীর বোন ডাকে দুলাভাই
আপন বলো কাহারে কয়?
আদরের বোন মরতে বসেছে
খোঁজ লইবার নাই সময়।
পর মানুষেরে করিলে আপন
স্বার্থ শেষে ভূলিয়া যায়
বিপদের বেলা সব বেথা ভূলে
আপন রক্ত কথা কয়।
মানুষ তো নই বেঈমান সব
করি সদা কত ভ্রান্তি
মাতা পিতারে করিলে আপন
তবেই মিলিবে শান্তি.....।

0 comments:
Post a Comment