কিশোর বয়েসে সব চেয়ে বেশী নেশা ছিল ক্রিকেট খেলার , আমার বিশেষত্ব ছিল পেস বলিং, আমাদের পাড়ার ক্রিকেট টিমের নির্ভরতার প্রতীক ছিলাম আমি, অবশ্য বেটিং এও খারাপ ছিলাম না।
আমি সুন্দরগঞ্জের অন্যতম বিদ্যাপিঠ ধুমাইটারী সিদ্দিকিয়ার সিনিয়ার ফাযিল মাদ্রাসা থেকে দাখিল (এস এস সি) ও আলিম (এইচ এস সি) পরীক্ষায় উত্তীর্ণ হই | আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে বিএসসি ও এমএসসি আধ্যায়ন শেষ করি। বর্তমানে নিজ এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠান (তামিম প্রি-ক্যাডেট মাদ্রাসা), একটি কোচিং সেন্টার (আল ইকরা কোচিং সেন্টার) পরিচালনা করছি। ছোট বেলা থেকেই ব্যবসায় এর প্রতি একটা আলাদা টান অনুভব করতাম। সেই প্রেক্ষিতে নিজ প্রতিষ্ঠানের পাশাপাশি একটি একাডেমিক বইয়ের লাইব্রেরী (আল আমিন লাইব্রেরী এন্ড ষ্টেশনারী) প্রতিষ্ঠা করি। ইনশা আল্লাহ, আল্লাহর কৃপায় খুব ব্যাস্তময় দিন কাটাচ্ছি।
কিশোর বয়েসে যখন দেখতাম বড় ভাইরা প্রেম করতো আমার লেখা কবিতা দিয়ে তখন খুব মজা লাগতো, দেখা হলেই অনেকে বলতো তাদের ফোনে মেসেজে কবিতা লিখে দিতে খুব ভালো লাগতো , প্রেমের কবিতা লিখে দিতাম!! এভাবেই মুলত সাহিত্য চর্চার শুরু। আর এখনতো এটা নেশায় পরিনত হয়েছে। লিখি, মনের মত লিখি! আমার লেখা প্রথম প্রকাশিত হয় "মাহিগঞ্জ সাহিত্য সংসদ" হতে প্রকাশিত আদিপ্রান ম্যাগাজিনে!
সবার দোয়া আর ভালোবাসা নিয়ে অনেক দূর যেতে চাই!

0 comments:
Post a Comment